Jagaddhatri PratimaOthers 

চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনে জনতার ঢল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার ভাসান দেখার জন্য গঙ্গার ঘাটে উপচে পড়ে জনতার ঢল। স্থানীয় সূত্রের খবর, মঙ্গল ও বুধবার এখানে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন হয়। সুশৃঙ্খলভাবে বিসর্জন পর্ব সম্পন্ন হলেও অনেক মানুষ ঘাটে এসে ভিড় জমান। স্থানীয় সূত্রের আরও খবর, পুজোর দিনগুলিতে মণ্ডপে দর্শনার্থী তেমন ছিল না। তবে বিসর্জনের ভিড় কিছুটা অপ্রত্যাশিত। স্থানীয় পুলিশ-প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাসান দেখতে আসা মানুষজনকে নির্দিষ্ট জায়গায় সুশৃঙ্খলভাবে দাঁড় করানো হয়েছিল।

Related posts

Leave a Comment