প্রয়াত প্রকাশক সমিত সরকার

MC Sarkar and Sons

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন প্রকাশনী সংস্থা ‘এম সি সরকার অ্যান্ড সন্স’-এর কর্ণধার সমিত সরকার (৬৯)। পারিবারিক সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বাড়িতেই তাঁর সেরিব্রাল স্ট্রোক হয়। ওই সময় মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণও হয়েছিল। একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়। শেষ পর্যন্ত হাসপাতালেই মারা যান প্রকাশক সমিতবাবু। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ কলেজ স্ট্রিট বই পাড়া।

কলেজ স্ট্রিট সূত্রের খবর, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কার্যকরী সমিতির সদস্যও ছিলেন তিনি। সমিতবাবুর ঠাকুরদা সুধীরচন্দ্র সরকার মৌচাক পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর বাবা রায়বাহাদুর মহিমচন্দ্র সরকারের নামেই ‘এম সি সরকার অ্যান্ড সন্স’ প্রকাশনী সংস্থা। শরৎচন্দ্র, রাজশেখর বসু-সহ অগণিত সাহিত্যিকদের বই প্রকাশ করেছে ওই সংস্থা। এক্ষেত্রে আরও জানা যায়, শুধু প্রকাশক নয়, অনেক বড় মাপের মানুষও ছিলেন সমিত সরকার। ১৯৮৯ সালে গিল্ডের সদস্য হয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *