বিশেষ বার্তা পরীক্ষার্থীদের জন্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সর্বভারতীয় নেট পরীক্ষার্থীদের ধর্মঘটে বাধা না দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। সূত্রের খবর, অ্যাডমিট কার্ড থাকলেই তাঁদের ছেড়ে দেওয়ার জন্য ধর্মঘটীদের বলা হয়েছে শ্রমিক নেতৃত্বের পক্ষ থেকে। এক্ষেত্রে বলা হয়েছে, সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্পভিত্তিক ফেডারেশন ও ১২ জুলাই কমিটির পক্ষ থেকে সিটুর রাজ্য সম্পাদক সূত্রে জানা গিয়েছে, অনেক আগে থেকেই এই ধর্মঘটের ঘোষণা হয়েছিল। সূত্রের আরও খবর, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সর্বভারতীয় নেট বাতিল করেনি। এই অবস্থায় পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তা সুনিশ্চিত করার জন্য ধর্মঘট সমর্থনকারী সমস্ত সংগঠনকে অনুরোধ করা হয়েছে।

