জনপ্রিয় অভিনেতা রবি পটবর্ধন প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রবি পটবর্ধন। সূত্রের খবর,২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। মারাঠি ও হিন্দি ভাষায় মূলত তিনি অভিনয় করেছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই অভিনেতা।
বেশ কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন বলে খবর।
প্রসঙ্গত, ২০২০ সালে বলিউডের অনেক অভিনেতা প্রয়াত হয়েছেন ৷ মারাঠি চলচ্চিত্র জগতে শোকের ছায়া এই অভিনেতার প্রয়াণে ৷

