সামুদ্রিক ঝড়ে পথ হারানো আটক নাবিকেরা বাড়ির দিকে

Yemen Coast

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ি ফিরছেন আটক নাবিকেরা। সূত্রের খবর, সামুদ্রিক ঝড়ে পথ হারিয়ে মালবাহী জাহাজটি ভিড়েছিল পশ্চিম এশিয়ার ইয়েমেনের উপকূলে। বৈধ অনুমতি না থাকার কারণে ইয়েমেন সরকার ওই জাহাজের ১৪ জন ভারতীয় নাবিককে আটক করেছিল। এক্ষেত্রে জানা গিয়েছে, প্রায় ১০ মাস ইয়েমেন সংশোধনাগারে বন্দি থাকার পর ওই নাবিকেরা দেশে ফেরার অনুমতি পেয়েছেন। সূত্রের আরও খবর, ১৪ জন নাবিকের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলার শেখ হিরণ। বর্তমানে তাঁরা মুম্বইয়ে নেমেছেন বলে জানা যায়। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, মুর্শিদাবাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তাঁরা জানতে পারেন ইয়েমেনের সংশোধনাগারে বন্দি রয়েছেন ওই ১৪ জন নাবিক। এরপর দূতাবাসের মাধ্যমে তাঁদের মুক্ত করার তৎপরতা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *