নোবেল জয়ী ক্লাউডিয়া
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক ক্লাউডিয়া গোল্ডিন অর্থনীতিতে নোবেল সম্মানে ভূষিত হলেন। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। মহিলাদের ক্ষমতায়ন – সশক্তিকরণ ও শ্রমবাজারে মহিলাদের যোগদান সহ বেতন বৈষম্য নিয়ে তাঁর গবেষণার স্বীকৃতি পেলেন তিনি। প্রায় ২০০ বছরের তথ্য সংগ্রহ করে নিরন্তর গবেষণা চালিয়েছিলেন ক্লাউডিয়া। তাঁর নিরলস পরিশ্রমের সম্মান পেলেন অবশেষে। (ছবি: সংগৃহীত)

