himalayas and spaceOthers Technology World 

মুগ্ধকর হিমালয়ের ছবি : সোশ্যাল মিডিয়াতে শেয়ার নাসার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্পেস থেকে মুগ্ধকর হিমালয়ের ছবি। সেই অপরূপ ছবি শেয়ার করেছে নাসা। সোশ্যাল মিডিয়াতে এই ছবি শেয়ার করার পর রীতিমতো আলোড়ন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে এই ছবি তোলা হয়েছে। সূত্রের খবর, হিমালয়ের রূপ দেখার জন্য পর্যটকেরা ভিড় জমান সারা বছরই। এবার হিমালয়ের রূপ দেখা যাচ্ছে স্পেস থেকে। নিচে রাজধানী দিল্লির সিটি লাইটস, আর তার উপরেই বরফে ঢাকা হিমালয়ান রেঞ্জ। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে নাসা। ছবিটি শেয়ার করার পর ক্যাপশনও দেওয়া হয়েছে।
ক্যাপশনটি হল- “বরফে ঢাকা অপরূপ হিমালয় পর্বত শৃঙ্গের এই লং-এক্সপোজার ছবি তুলেছেন আমাদেরই একজন ক্রিউ মেম্বার।” উল্লেখ করা হয়েছে,পৃথিবীর উচ্চতম এই পর্বত শৃঙ্গের সৃষ্টি হয় ৫০ মিলিয়ন বছর পূর্বে। ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে সংঘর্ষে এই সৃষ্টি। হিমালয়ান রেঞ্জের দক্ষিণ দিকে রয়েছে উত্তর ভারত এবং পাকিস্তানের মনোরম জায়গাগুলি। ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের লাহোরকেও দেখা যাচ্ছে ওই ছবিতে। নাসা এই ছবি পোস্ট করা মাত্র ছবিটি পেয়েছে ১.২ লক্ষ লাইক ও অগণিত কমেন্ট। ইন্সটাগ্রাম ইউজাররা “অসাধারণ”, “ম্যাজিকাল” প্রভৃতি লিখে প্রশংসা করেছেন এই ছবিটির।

Related posts

Leave a Comment