india win test matchOthers Sports 

মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারাল রাহানের ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেলবোর্নে ইতিহাস রচনা ভারতের। তারকা ছাড়াই অস্ট্রেলিয়া বধ। ৮ উইকেটে জয়ী হল রাহানের ভারত।অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অল আউট হয়ে যায় ৷ মেলবোর্নে টেস্ট জিততে ভারতকে করতে হতো মাত্র ৭০ রান ৷ মঙ্গলবার সকালে অধিনায়ক অজিঙ্ক রাহানে ও তরুণ ওপেনার শুভমান গিলের বুদ্ধিদীপ্ত ক্রিকেটে মেলবোর্ন টেস্ট চলে এল ভারতের দখলে ৷ ম্যাচ জিতে সিরিজ ১-১ করল টিম ইন্ডিয়া ৷ অ্যাডিলেডে লজ্জার হারের বদলা নিল ভারত ৷

জয়ের জন্য প্রয়োজনীয় ৭০ রান তাড়া করতে নেমে মাত্র ২ টি উইকেট হারায় অস্ট্রেলিয়া ৷ ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ৫ রানে আউট হয়ে যান ৷ স্টার্কের শিকার হন তিনি৷ পূজারা৪ বলে ৩ রান করেন ৷ শুভমান গিল ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ৷ অজিঙ্ক রাহানে ৪০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন ৷ বক্সিং ডে টেস্ট ম্যাচ অ্যাডিলেডে লজ্জার হারের বদলা নিল ভারত। ম্যাচের ফলাফল: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১৯৫,দ্বিতীয় ইনিংস ২০০। ভারত প্রথম ইনিংস ৩২৬, দ্বিতীয় ইনিংস ৭০/২।

Related posts

Leave a Comment