ইতালির ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জয়ী “মায়ার জঞ্জাল”

mayar janjal and award

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইতালিতে পুরস্কার জয়ী হল ইন্দ্রনীলের “মায়ার জঞ্জাল” ছবিটি। করোনার দাপট শুরু হওয়ার পর থেকেই বিনোদন জগৎ বিপর্যস্ত হয়। সিনেমা হল বন্ধও হয়ে যায়। শ্যুটিংও বন্ধ হয়। অনিশ্চয়তায় ডুবে যায় সব কিছু। কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি ৷ সিনেমা হলও খুলে গেল। এখন আবার নতুন চ্যালেঞ্জ ৷ ওটিটিকে এড়িয়ে কীভাবে দর্শকদের আবারওসিনেমা হলমুখী করা যাবে তারও প্রস্তূতি চলছে। এই অবস্থায় টলিপাড়ায় ইতালি থেকে এল খুশির খবর ৷ ইতালিতে ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জয়ী হল ভারত -বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি “মায়ার জঞ্জাল”। উল্লেখ্য,রোমে অনুষ্ঠিত ২১তম এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমার অফিশিয়াল সিলেকশনের ৮ টি ছবির মধ্য থেকে এই পুরস্কার বিজয়ী হয়েছে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই ছবি ৷
সূত্রের খবর,২৩তম সাংহাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছিল এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার ৷ এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবিটি ৷ ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, অপি করিম, সোহেল মন্ডল প্রমুখ ৷ ছবিটিতে সঙ্গীত পরিবেশন করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ৷
এই ছবির গল্প ঠিক এমনই। বাংলাদেশের সাধারণ গৃহবধূ কলকাতায় এসে যৌনকর্মী হয়ে পড়েন। দেহব্যবসা শুরু করে প্রচুর লোকসানও হয় নোটবন্দির সময় ৷ তখনই তিনি ভুয়ো পরিচয় দিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করেন। এরপর প্রেমিক সত্যর সাহায্য নেন তিনি ৷ সত্য একজন রিয়াল এস্টেটের দালাল এবং দু-নম্বরি কারবারের সঙ্গে যুক্ত ৷ তার নজর পড়ে যৌনকর্মী বিউটির দিকে ৷ যা আত্মসাৎ করতে চান তিনি ৷ এই ভাবেই ছবির গল্প এগিয়ে যায় ৷ সমাজের নিচু তলার মানুষদের আবেগকে তুলে ধরেছেন ইন্দ্রনীল ৷ তাঁর প্রথম ছবি “ফড়িং” বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে আন্তর্জাতিক সম্মান অর্জন করেছিল ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *