ট্রান্স-মডেল আর্চি বিশ্বমঞ্চে সৌন্দর্য্য প্রতিযোগিতায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লাস্যে-রূপে টেক্কা সুন্দরীদের। ট্রান্স মডেল এবার সৌন্দর্য্য প্রতিযোগিতার বিশ্বমঞ্চে চলেছেন।
নেটদুনিয়া মাতিয়ে ট্রান্স-মডেল আর্চি সিং দেশের মুখ হতে চলেছেন বিশ্বদরবারে সৌন্দর্য প্রতিযোগিতায়। আর্চি সিংয়ের বয়স মাত্র ২২ বছর। সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে সক্রিয় তিনি।সূত্রের খবর, তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নানা মুহূর্তের সম্ভার দেখা যায়। কখনও বা অনাবৃত কাঁধে, কখনওবা তৃতীয় নয়ন নিয়ে দেবী রূপে ধরা দেন আর্চি। আবার নদীতীরে সে বিকিনির সাজে।
আর্চির বক্তব্য, সৌন্দর্য প্রতিযোগিতায় নাম দিতে গেলে ফিরিয়ে দেওয়া হয়। বিচারকরা ট্রান্সজেন্ডারের বেশি আর কিছু ভাবতে চায়না। এবার নিজগুণে সেই আর্চিই মিস ট্রান্স ইন্ডিয়ার তকমা জয়ী । সূত্রের আরও খবর, এবার কলম্বিয়ায় যে মিস ইন্টারন্যাশনাল ট্রান্স সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসছে, সেখানে অংশগ্রহণ করতে চলেছেন তিনি।
আর্চি জানিয়েছেন,একেবারে ছোট থেকেই তাঁর নিজেকে মেয়ে ছাড়া অন্য কিছু মনে হয়নি। ১৮ বছর বয়সে দ্বিধা ত্যাগ করলেন তিনি। নিজের ওরিয়েন্টেশনের কথা জানিয়ে দেন পরিবারকে। তাঁর পরিবার ব্যাপারটাকে মেনে নিয়ে পাশেই থেকেছেন। মডেলিংয়ের দুনিয়ায় নতুন নজির আর্চি-র। এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে ট্রান্সজেন্ডারদের উন্নতিকল্পে সে কাজ শুরু করেছিল।

