পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ম শিথিল

Jagannath Mandir-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এতদিন পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে করোনা আবহে নেগেটিভ শংসাপত্র প্রয়োজন হত। এবার শিথিল করা হয়েছে সেই নিয়ম। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পুণ্যার্থীদের করোনা নেগেটিভ শংসাপত্র দেখাতে হবে না। পুরীর মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, এই ব্যবস্থা শিথিল করা হয়েছে। ওড়িশার আইনমন্ত্রী সূত্রের খবর, দর্শনার্থীদের সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। মাস্ক ব্যবহার করা ও দূরত্ব-বিধি মেনেই ভক্তদের মন্দিরে প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *