শ্রীলঙ্কার বোলিং কোচ হলেন চামিণ্ডা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দায়িত্বে চামিণ্ডা। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বড় পরিবর্তন ঘটল শ্রীলঙ্কা ক্রিকেটে। সূত্রের খবর, দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন বাঁ হাতি পেসার চামিণ্ডা ব্যাসকে। উল্লেখ করা যায়, ইতিপূর্বে তিনি শ্রীলঙ্কা বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়ে আরও জানা যায়, ২০১৯ সালে ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেওয়া প্রাক্তন অস্ট্রেলীয় ডেভিড সাক ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন।

