কসবার চিত্তরঞ্জন স্কুলে অফলাইনে ক্লাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অফলাইনে ক্লাস। সূত্রের খবর, কসবার চিত্তরঞ্জন স্কুলে আবারও শুরু হচ্ছে অফলাইন ক্লাস। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, করোনা-বিধি মেনে স্কুলে এখন মিড-ডে মিল দেওয়ার কাজ চলছে। ওই কাজ শেষ হলে স্কুল ভবন আবারও জীবাণুমুক্ত করা হবে। এরপর ধাপে ধাপে নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। স্কুল কর্তৃপক্ষ সূত্রে আরও জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরও প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে কিছুদিন পরে। উল্লেখ করা যায়, ওই স্কুলের এক শিক্ষকের করোনা ধরা পড়ে। তারপর সাময়িকভাবে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আবার ক্লাস শুরুর প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

