Purba Medinipur MapOthers 

নির্বাচনী পরিক্রমা- আজকের জেলা পূর্ব মেদিনীপুর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ দফা ভোটগ্রহণ পর্ব চলবে। ২৯৪ আসন বিশিষ্ট এই বিধানসভা নির্বাচনে এবার ভোটগ্রহণ কেন্দ্র সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৯১৬টি। একুশের এই নির্বাচনে জেলাওয়াড়ি একঝলক ভোট- চিত্র তুলে ধরছি আমরা।

এবারের জেলা- পূর্ব মেদিনীপুর। নির্বাচনী নির্ঘন্ট- প্রথম দফা (২৭ মার্চ) ৭টি কেন্দ্রে ভোট হবে। এরপর দ্বিতীয় দফা (১ এপ্রিল)। এই দ্বিতীয় দফায় ৯টি কেন্দ্রে ভোট হবে। প্রথম দফা (২৭ মার্চ) ভোটগ্রহণ হবে যেসব কেন্দ্রে- পটাশপুর, কাঁথি (উত্তর), কাঁথি (দক্ষিণ), ভগবানপুর, খেজুরি, রামনগর, এগরা। আবার দ্বিতীয় দফা (১ এপ্রিল)-এ ভোট হবে তমলুক, পাঁশকুড়া (পূর্ব), পাঁশকুড়া (পশ্চিম), ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।

গত বিধানসভা নির্বাচনে যে চিত্র ছিল তা একনজর। বিধানসভা কেন্দ্র ও বিজয়ীরা হলেন- তমলুক- অশোককুমার দিন্দা (সিপিআই), পাঁশকুড়া (পূর্ব)- শেখ ইব্রাহিম আলি (সিপিএম), পাঁশকুড়া (পশ্চিম)- ফিরোজা বিবি (তৃণমূল), ময়না- সংগ্রাম দোলুই (তৃণমূল), নন্দকুমার- সুকুমার দে (তৃণমূল), মহিষাদল- সুদর্শন ঘোষদস্তিদার (তৃণমূল), হলদিয়া- তাপসী মণ্ডল (সিপিএম), নন্দীগ্রাম- শুভেন্দু অধিকারী (তৃণমূল), চণ্ডীপুর- অমিয়কান্তি ভট্টাচার্য (তৃণমূল), পটাশপুর- জ্যোতির্ময় কর (তৃণমূল), কাঁথি (উত্তর)- বনশ্রী মাইতি (তৃণমূল), কাঁথি (দক্ষিণ)- চন্দ্রিমা ভট্টাচার্য (তৃণমূল), ভগবানপুর- অর্ধেন্দু মাইতি (তৃণমূল), খেজুরি- রঞ্জিত মণ্ডল (তৃণমূল), রামনগর- অখিল গিরি (তৃণমূল), এবং এগরা- সমরেশ দাস (তৃণমূল)।

জেলা-পরিক্রমা করে স্থানীয় মানুষদের যে দাবি উঠে এসেছে তা হল- তমলুকের ধারিন্দা, মানিকতলা ও তালপুকুর রেলগেটের উপর ফ্লাইওভার প্রভৃতি রয়েছে। জেলায় হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, নন্দীগ্রাম থেকে হলদিয়া সংযোগকারী হলদি নদীর উপর সেতুর বিষয়টি রয়েছে। কোলাঘাট-পাঁশকুড়া এলাকায় ফুল থেকে আবির, রং, সুগন্ধী তৈরির কারখানা ও রপ্তানির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয় রয়েছে। কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় শিল্প পরিকাঠামোর বিষয়ও রয়েছে।

উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে- দিঘা পর্যটনকেন্দ্র, দিঘায় কনভেনশন সেন্টার, তাজপুর বন্দর নির্মাণ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) আর্থিক সহযোগিতা, নন্দকুমার ও চণ্ডীপুরে পানীয় জল প্রকল্পের কাজ, তমলুক জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজ হাসপাতাল হিসেবে গড়ে তোলা, পাঁশকুড়া, ভগবানপুর, পটাশপুর, দেশপ্রাণ, এগরা ও তমলুক ব্লকে কিষাণ মান্ডি, মহিষাদলে মহাত্মা গান্ধির নামে বিশ্ববিদ্যালয়ের বিষয়টি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আম্ফানের ত্রাণ বন্টন-সহ কয়েকটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

জেলার বিভিন্ন প্রান্তে খোঁজ-খবর নিয়ে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন মানুষের বিভিন্ন অভিযোগও। শূন্যপদ পূরণ হয়নি বলে অভিযোগ সামনে এসেছে। হাসপাতালে চিকিৎসক, কর্মী ও ওষুধের অভাব রয়েছে বলেও অভিযোগ। আয়ুষ্মান ভারত বা কৃষকদের বছরে ৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়নি বলে অভিযোগ সামনে এসেছে। আবার গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের মনোনয়ন আটকে দেওয়ার অভিযোগও স্থানীয় মানুষে।

খবরটি পড়ে ভাল লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Related posts

Leave a Comment