৪ আসনে প্রার্থী বদল তৃণমূলের -কোথায় দেখে নিন

tmc and candidate2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গত ৫ মার্চ ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৪ আসনে প্রার্থী বদল তৃণমূলের। এই চার আসনের মধ্যে রয়েছে কল্যাণী, অশোকনগর, আমডাঙা, দুবরাজপুর। তৃণমূল সূত্রের খবর,অশোকনগরে প্রার্থী ছিলেন ধীমান রায়। সেই জায়গায় তৃণমূলের হয়ে লড়বেন নারায়ণ গোস্বামী। কল্যাণীতে রমেন্দ্রনাথ গোস্বামীর নাম প্রথমে ঘোষণা করা হয় । এবার এই আসনে প্রার্থী হচ্ছেন অনিরুদ্ধ বিশ্বাস।

আবার আমডাঙা আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মোর্তাজা হোসেন। সেই জায়গায় রফিকুর রহমানকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে দুবরাজপুরে অসীম ধীবর প্রার্থী হয়েছিলেন। এবার দেবব্রত সাহা সেখানে লড়বেন। এবারের বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই কিছু কিছু জায়গায় ঘাসফুল ও পদ্ম শিবিরে বিতর্ক তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *