jogi and campaingOthers Politics 

বাংলায় নির্বাচনী প্রচারে যোগী-নজরে “হেভিওয়েট ” নন্দীগ্রাম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ নন্দীগ্রামে যোগী আদিত্যনাথ। বাংলায় নির্বাচনী প্রচারে আসার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা । এরপর শুরু হবে বাংলার বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। শেষবেলায় ঝড় তোলার জন্য রাজ্যে আসতে চলেছেন বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ ৩টি সভা করবেন তিনি,দলীয় সূত্রে এমনটাই জানানো হয়েছে।

আদিত্যনাথ ট্যুইটারে লিখেছেন, “বিপ্লবের ধারক-বাহক বাংলা। আজ পরিবারতন্ত্র, স্বৈরাচার ও দুর্নীতি থেকে মুক্তি চাইছে। বিজেপি এই অনুভবের সঙ্গে রয়েছে। এই আবেগই আজ আমায় আরও একবার বাংলার ভাই-বোনেদের কাছে পৌঁছে দিচ্ছে। আজ বেশ কয়েকটি জনসভা থেকে আমি তাদের সঙ্গে কথা বলব।”

বিজেপি সূত্রের খবর,আদিত্যনাথ এর প্রথম সভা রয়েছে সাগরে। সেখান থেকে তিনি পৌঁছে যাবেন চন্দ্রকোনা। এরপর নন্দীগ্রামের তেখালি বাজার ময়দান। এখানেই ভোট-যুদ্ধ শুভেন্দু বনাম মমতার। বাংলায় নির্বাচনী প্রচারে যোগী আদিত্যনাথ কী বার্তা দেন, সেদিকে নজর আম-জনতার । অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আদিত্যনাথকে নন্দীগ্রামে নিয়ে যাওয়ার সবথেকে বড় কারণ হল- হিন্দু ভোটকে এক জায়গায় নিয়ে আসা। এখন দেখার বিষয় ফলাফল কোন দিকে গড়ায়। হেভিওয়েট এই কেন্দ্র নন্দীগ্রামের দিকে তাকিয়ে বাংলা সহ গোটা ভারত।

Related posts

Leave a Comment