thrd phase and tmc-bjpOthers Politics 

তৃতীয় দফার ভোটে দিনভর উত্তপ্ত উলুবেড়িয়া-আরামবাগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় দফার ভোটে উলুবেড়িয়ায় আক্রান্ত দলীয় কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। তাঁকে চড়-ঘুষি মারা হয়েছে বলেও অভিযোগ করলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। বিজেপি সূত্রের খবর,ঘটনার খোঁজ-খবর নিতে পাপিয়া অধিকারীকে ফোন করেন কৈলাশ বিজয়বর্গীয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, উলুবেড়িয়া হাসপাতালের সামনে হামলার মুখে পড়েন বিজেপির প্রার্থী পাপিয়া । তাঁকে থাপ্পড় ও ঘুঁষি মারার অভিযোগও সামনে এসেছে।
অন্যদিকে আরামবাগে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, এমনও অভিযোগ ৷

তৃণমূল সূত্রের খবর, সকালে প্রথমে আরামবাগের আকান্দি গ্রামে আক্রান্ত হন সুজাতা মণ্ডল ৷ তাঁর মাথায় বাঁশ দিয়ে মারার অভিযোগও ওঠে ৷ সুজাতাকে রক্ষা করতে আহত হন তাঁর দেহরক্ষীও ৷ স্থানীয় সূত্রের খবর, দৌড়ে পালিয়ে যেতে হয় তৃণমূল প্রার্থীকে ৷ এক্ষেত্রে তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি ৷ আবার গ্রামবাসীদের একটা অংশের পাল্টা অভিযোগ ছিল, সুজাতাই প্রথমে গ্রামে ঢুকে বিজেপি সমর্থকদের মারধর করেছেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ আরামবাগের পৈশারা গ্রামের একটি বুথে যান তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ৷ ওই সময় বুথের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা ৷ এলাকা শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মরিয়া চেষ্টা চালায় ৷ তৃতীয় দফার নির্বাচনে দিনভর উত্তেজনা ছিল চরমে।

Related posts

Leave a Comment