ইউরো কাপ থেকে বিদায় নিল নেদারল্যান্ডস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ইউরো কাপে বিদায় ডাচদের। ফুটবলে সবচেয়ে বড় অঘটন দেখা গেল। হাঙ্গেরির পুসকাস স্টেডিয়ামে ফেভারিট নেদারল্যান্ডস পরাজিত হল চেক রিপাবলিকের কাছে। ম্যাচের ফলাফল-চেক রিপাবলিক – ২ নেদারল্যান্ডস -০। গোল করেছেন হোলেস ওপ্যাট্রিক শিক।
চলতি ইউরো কাপে কমলা বাহিনী বিদায় নিল টুর্নামেন্ট থেকে। উল্লেখ করা যায়, নিজেদের গ্রুপে প্রথম তিনটি ম্যাচ জয়ী হয়ে শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নামে ক্রুইফের দেশ। একাধিক কর্নার ও ফ্রিকিক আদায় করলেওগোল পায়নি নেদারল্যান্ডস। টুর্নামেন্টের অন্যতম সেরা গোল করলেন শিক। ডাচদের ট্রফি না জেতার ব্যর্থতা অব্যাহত। ইউরোতে শুরুটা ভাল করলেও শেষ রক্ষা হল না।

