potugal and lossOthers Sports 

প্রি-কোয়ার্টার ফাইনালেই বিদায় পর্তুগালের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ইউরো কাপে থেমে গেল রোনাল্ডোদের বিজয় রথ। পর্তুগালকে ১-০ ফলাফলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল বেলজিয়াম। প্রথমার্ধে বেলজিয়ামকে গোল করে এগিয়ে দিয়েছেন থরগান হ্যাজার্ড। স্পেনের সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজার মাঠে মুখোমুখি হয় পর্তুগাল ও বেলজিয়াম ৷

ইউরো-২০২০প্রথম বড় অঘটনটা ঘটে গেল। বেলজিয়ামের বিরুদ্ধে ১ গোলে হেরে বিদায় নিতে হল পর্তুগালকে ৷ এই ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে খেলার পরিবেশ । হলুদ কার্ডও দেখেছেন পেপে। একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় পর্তুগাল ৷ প্রি কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হল গতবারের ইউরো চ্যাম্পিয়নদের ৷

Related posts

Leave a Comment