ভারী বৃষ্টিতে ব্যাহত বিভিন্ন রাজ্যের জনজীবন

Flood

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্ষা এখন সক্রিয়। গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বিভিন্ন রাজ্যে জনজীবন ব্যাহত। কয়েকটি রাজ্যের অবস্থা সঙ্কটময়। দিন দুয়েকের প্রবল বৃষ্টিতে বেহাল দশা রাজধানী দিল্লি ও তার আশপাশের অঞ্চল। বিভিন্ন জায়গায় দীর্ঘ যানজট। ক্ষয়ক্ষতির খবরও আসছে বিভিন্ন জায়গা থেকে। দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডাতেও বিপর্যস্ত জনজীবন।

গত ২৪ ঘন্টায় মরশুমের সবচেয়ে বেশি ১৩৩ মিমি বৃষ্টিপাত হয়েছে। হরিয়ানার গুরুগ্রামে বৃষ্টি হয়েছে ১৪০ মিমি। বিহারের বন্যা পরিস্থিতি আরও শোচনীয়। বিহারের ১৬টি জেলায় প্রায় ৮২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। ভারী বৃষ্টিতে নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে উত্তরপ্রদেশের ১৬টি জেলার ৮৭০টি গ্রাম। ভারী বৃষ্টি শুরু হয়েছে মহারাষ্ট্রেও। আগামীকাল থেকে পশ্চিম ভারতের এই রাজ্যে গণেশ চতুর্থীর উৎসব শুরু হবে। মুম্বই-সহ রাজ্যের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও জনজীবন ব্যাহত অসম, ওড়িশা, কেরল, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *