Tennis Event-1Others Sports 

পেশাদার টেনিস প্রতিযোগিতা বন্ধ কানাডায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাতিল হল টেনিস। করোনা সংক্রমণের জেরে বিপর্যস্ত কানাডার সরকার। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব ধরনের পেশাদার টেনিস প্রতিযোগিতা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে কানাডা টেনিস সংস্থা। উল্লেখ করা যায়, শুধুমাত্র পূর্বের ঘোষণা অনুযায়ী আগস্ট মাসে হতে যাওয়া রজার্স কাপ টেনিস আয়োজিত হবে, আপাতত তা ঠিক রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়েছে, সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Related posts

Leave a Comment