বিষ্ণুপুরে শিকার উৎসব- বন দফতরের টহলদারি

Basudevpur-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিকার উৎসব। রয়েছে বন দফতরের টহলদারিও। স্থানীয় সূত্রের খবর, বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসুদেবপুর জঙ্গলের বেশ কিছু জায়গায় অস্ত্র হাতে শিকারিদের আনাগোনা। উল্লেখ করা যায়, আদিবাসীদের শিকার উৎসব অনেক প্রাচীন রীতি-রেওয়াজ মেনে হয়ে থাকে। ওই উৎসবে অংশ নিতে আসা মানুষজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রের আরও খবর, বন দফতরের টহলদারি চলাকালীন বিক্ষোভ তৈরি হয়। সেখানকার নতুনগ্রাম ফুটবল মাঠের ধারে কিছু শিকারির বিক্ষোভের মুখে পড়েছেন বন দফতরের আধিকারিক ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *