Books Day-1Others 

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে পুস্তক ও শিক্ষা-সামগ্রী প্রদান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব বই দিবস ছিল গত ২২ এপ্রিল। সেই উপলক্ষ্যে বই বিতরণ অনুষ্ঠান। জানা গিয়েছে, পূর্ব ভারতের একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে বই বিতরণের কর্মসূচি গ্রহণ করেছিল। উল্লেখ করা যায়, ৮ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই ১০ দিনব্যাপী এই উদ্যোগ চলে। এক্ষেত্রে জানা যায়, শহরের ১৮টি কেন্দ্র থেকে বিতরণ করা হয়েছে গল্পের বই, আঁকা ও লেখার খাতা, রং-পেন্সিল, অভিধান এবং সহায়ক পাঠ্যবই। আয়োজক সূত্রে জানা গিয়েছে, অনেক শিশুর পরিবার সন্তানদের পড়াশোনার জন্য খাতা-বই, ব্যাগ কিনতে পারে না। ওই সব শিশুদের সহযোগিতা করে শিক্ষার সুযোগ করে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Related posts

Leave a Comment