Mid-Day Mil-1Others 

মে মাসে মিড-ডে মিলে খাদ্যসামগ্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মিড-ডে মিলে বহাল ডাল-চিনি-সয়াবিনও। প্রকাশ হওয়া বিজ্ঞপ্তি থেকে সরে এসে মে মাসের মিড-ডে মিলে মার্চ-এপ্রিলের সামগ্রীই ফিরিয়ে আনতে চলেছে রাজ্য সরকার। এ বিষয়ে জানানো হয়েছে, মে মাসে মিড-ডে মিলে যে-সব সামগ্রী দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তা বাতিল করা হয়েছে। মে মাসে পড়ুয়ারা দুপুরের খাবার হিসেবে পূর্বের সামগ্রীই একই পরিমাণে পাবে বলে জানানো হয়। উল্লেখ করা যায়, ভোটের পরই মিড-ডে মিলে সামগ্রী ছাঁটাইয়ের সিদ্ধান্ত আপাতত কার্যকর হচ্ছে না।

এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে শিক্ষা শিবির ও বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি। উল্লেখ্য, রাজ্যের শিক্ষা দফতর এপ্রিলে মিড-ডে মিল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এক্ষেত্রে জানানো হয়, মে মাসে স্কুলে দুপুরের খাবার হিসেবে চাল, আলু ও ছোলা দেওয়া হবে এবং সঙ্গে থাকবে সাবান। মে মাসের জন্য ঘোষিত তালিকায় মার্চ-এপ্রিলের থেকে অনেক কম সামগ্রীর কথা বলা হয়েছিল। মার্চ-এপ্রিলের মিড-ডে মিলে যে-সব সামগ্রী দেওয়া হচ্ছিল, সেই তালিকায় চাল, আলু ও ছোলার সঙ্গে ছিল ডাল, চিনি এবং সয়াবিনও।

এরপর শিক্ষা শিবিরের একাংশের ক্ষোভ বাড়ে। মে মাসে মিড-ডে মিলের তালিকা থেকে ডাল, চিনি ও সয়াবিন বাদ দেওয়া হচ্ছে কেন, তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। ঘরবন্দি পড়ুয়াদের বাড়তি পুষ্টির প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করা হয়।

Related posts

Leave a Comment