Central Government Fund-1Others 

রাজকোষ ঘাটতি পূরণে অর্থ মঞ্জুর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজকোষ ঘাটতি পূরণের লক্ষ্যে বরাদ্দ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্যের রাজকোষ ঘাটতি পূরণের খাতে চলতি মাসে ৯৮৭১ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। সরকারিভাবে জানা গিয়েছে, এই নিয়ে চলতি অর্থবর্ষের প্রথম দু-মাসে মোট ১৯,৭৪২ কোটি টাকা মঞ্জুর করা হল রাজ্যগুলির জন্য। উল্লেখ করা যায়, চলতি অর্থবর্ষে এই খাতে মোট ১,১৮,৪৫২ কোটি টাকা মঞ্জুর হওয়ার কথা কেন্দ্রের পক্ষ থেকে।

Related posts

Leave a Comment