eid and festivalBreaking News Others 

খুশির উৎসব ঈদ পালিত হবে নিয়ম মেনেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পালিত হবে খুশির ঈদ । সম্ভবত ১৩ মে পালিত হচ্ছে খুশির ঈদ । রমজান মাসের শেষে ঈদ -উল-ফিতর পালিত হয়ে থাকে। ঈদ -উল-ফিতরের অর্থ- উপবাস শেষ করার উৎসব। মাসের প্রথম দিন পালিত হয়ে থাকে ইসলাম সম্প্রদায়ের এই উৎসব।

গোটা রমজান মাস জুড়েই চলে রোজার উপবাস। আর তারপরই আসে খুশির ঈদ। এই দিনে গরিব মানুষদের খাদ্যদ্রব্য দান করার রীতি-রেওয়াজও রয়েছে। শুভেচ্ছা জানানো ছাড়াও উপহার দেওয়ার চলন রয়েছে। ছোটদের উপহার দেন বড়রা। যা ‘ইদি’ নামে পরিচিত। এবার খুশির ঈদ দরজায়। সূত্রের খবর, শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ইসলাম সম্প্রদায়ের এই বৃহৎ উৎসব। শাওয়াল হল- ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস। ঈদের দিন বিশেষ নমাজের মাধ্যমে এই দিনটি শুরু হয়।

সূত্রের আরও খবর,১৩ এপ্রিল থেকে রমজান মাস শুরু হওয়ার ফলে মনে করা হচ্ছে, মে মাসের ১৩ অথবা ১৪ তারিখ ঈদ পালিত হবে। সৌদি আরবে ১২ মে ঈদ। সাধারণভাবে তার একদিন পরে ভারতে ইদ পালিত হয়। সেক্ষেত্রে ১৩ মে বৃহস্পতিবার ঈদ পালনের সম্ভাবনা। তবে চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করে ঈদের দিন নির্ধারিত হয়ে থাকে । ১২ তারিখ চাঁদ দেখা গেলে ১৩ তারিখ ঈদ পালিত হবে। তা না হলে ১৩ তারিখ চাঁদ দেখা দেওয়ার পর ১৪ তারিখ ঈদের উৎসবে মাতবেন ইসলাম ধর্মাবলম্বীরা।

প্রচলিত প্রথা মেনে রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা রোজা পালন করে থাকেন। আবার কোরান অনুযায়ী জানা গিয়েছে, ঈদের নমাজের পূর্বে রোজাদাররা জাকাত-আল-ফিতরের নিয়ম পালন করে থাকেন। জাকাত কথার অর্থ হল- দান করা।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, বছরের নবম মাসটি হল রমজান মাস। সমগ্র রমজান মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস বা রোজা পালন করার পর ঈদ পালন করা হয়ে থাকে। রমজান মাস চলে ৭২০ ঘণ্টা ধরে। দিন হিসাবে ২৯-৩০ দিন। এরপর ঈদের দিন সকালে দৈনন্দিন নমাজ-এর পর স্নান করে নতুন জামা-কাপড় পড়ে চলে বিশেষ নমাজ। বাড়িতে অতিথি সমাগম থাকে। রান্না করা হয়ে থাকে নানা পদ। এবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিপত্তি। উৎসবের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবুও খুশির উৎসব ঈদ পালিত হবে সাড়ম্বরে।

Related posts

Leave a Comment