Reserve Bank of India-5Others 

রিজার্ভ ব্যাঙ্কের আয় বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডলার বেচেই আয় বেড়েছে শীর্ষ ব্যাঙ্কের। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক ৯৯,১২২ কোটি টাকা ডিভিডেন্ড দেয়। অর্থনীতিবিদদের এই সংক্রান্ত প্রশ্নও ছিল। শীর্ষ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট প্রকাশের পর এই তথ্য সামনে এসেছে। সূত্রের আরও খবর, গত জুলাই মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে বিদেশি মুদ্রা লেনদেন বা ডলার বেচে ৫০,৬২৯ কোটি টাকা ঘরে তুলেছে রিজার্ভ ব্যাঙ্ক।

এ বিষয়ে আরও জানা যায়, ২০১৯-২০ সালে গোটা অর্থবর্ষে বিদেশি মুদ্রা লেনদেন থেকে আয় ছিল ৩০ হাজার কোটি টাকার মতো। এই আবহে রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রকে ৯৯ হাজার কোটি টাকার বেশি ডিভিডেন্ড দেওয়ায় অর্থ মন্ত্রক সন্তোষ প্রকাশ করেছে। উল্লেখ্য, ২০১৯-২০ সালে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া ডিভিডেন্ড ছিল ৫৭ হাজার কোটি টাকার কাছাকাছি।

এক্ষেত্রে অর্থনীতিবিদদের বক্তব্য, শীর্ষ ব্যাঙ্ক অতীতে কম দামে কেনা ডলার চলতি বাজার দরে বেচে দিয়েছে। আবার এখনকার বাজার দরে ডলার কিনেছে। ফলে রিজার্ভ ব্যাঙ্কের কাছে ডলার বা বিদেশি মুদ্রার ভাণ্ডার না কমলেও প্রতি ডলার বেচায় মুনাফা হয়েছে। সেক্ষেত্রে বিদেশি মুদ্রার লেনদেন থেকে মুনাফা হিসেবে রিপোর্টে সামনে এসেছে।

Related posts

Leave a Comment