রাজস্ব ঘাটতি খাতে রাজ্যকে টাকা মঞ্জুর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৭ রাজ্যকে টাকা মঞ্জুর করেছে অর্থ মন্ত্রক। সূত্রের খবর, রাজস্ব ঘাটতি খাতে পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্যের জন্য ৯৮৭১ কোটি টাকা অনুদান মঞ্জুর করেছে বলে জানা যায়। এই নিয়ে চলতি অর্থবর্ষের প্রথম ৩ মাসে প্রায় ২৯,৬১৩ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই সূত্রের খবর। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, অর্থ কমিশন ২০২১-২২ অর্থবর্ষে এই খাতে ১,১৮,৪৫২ কোটি টাকা দেওয়ার সুপারিশ করেছিল।

