দিঘায় ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে পর্যটন প্রতিমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যশ বিপর্যস্ত হওয়ার পর সেই ক্ষত সারানোর তৎপরতা শুরু হয়। স্থানীয় সূত্রের খবর, দিঘা, শঙ্করপুর, মন্দারমণি ও তাজপুর-সহ বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয় ঝড় ও জলস্তর বেড়ে এলাকা প্লাবিত হওয়ার কারণে। এরপর কীভাবে ঘুরে দাঁড়াবে তা খতিয়ে দেখার জন্য দিঘায় এসেছিলেন রাজ্যের পর্যটন দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। স্থানীয় সূত্রের আরও খবর, তাজপুর ও মন্দারমণি ঘুরে দেখলেন পর্যটনমন্ত্রী। সরেজমিনে প্রদর্শনের পর তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হোটেল কর্তৃপক্ষের আবেদনগুলি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

