Lal Bazar-3Others 

পুলিশকর্মীদের কর্মজীবনে কৃতিত্ব ও পরিষেবার স্বীকৃতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরস্কৃত রাজ্যের ২১ পুলিশকর্মী। কেন্দ্রীয় পুরস্কারপ্রাপক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজ্যের ২১ জন পুলিশকর্মী। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এই তালিকা প্রকাশ করা হয়েছে। কর্মজীবনে কৃতিত্ব ও বিশেষ পরিষেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন কলকাতা পুলিশের সহকারী কমিশনার শোভেন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাকি ২০ জন ‘ইন্ডিয়ান পুলিশ মেডেল’-এর জন্য নির্বাচিত হয়েছেন। ওই তালিকায় রয়েছেন একমাত্র আইপিএস অফিসার দেবেন্দ্রপ্রকাশ সিংহ। তিনি বর্তমানে আইজি উত্তরবঙ্গ হিসেবে কর্মরত। তালিকায় ২ জন মহিলাও স্বীকৃতি পেয়েছেন। উল্লেখযোগ্যরা হলেন বারুইপুর মহিলা থানার ইন্সপেক্টর কাকলি ঘোষ কুণ্ডু ও সিআইডি-র এএসআই স্নেহা দাস। আবার কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত সৈকত নিয়োগী, প্রবীর ভট্টাচার্য, অমরেশ ঘোষ, পল্লব হালদার ও অভিজিৎ পাল চৌধুরিও এই সম্মানে ভূষিত।

Related posts

Leave a Comment