রাজ্যে করোনা বিধি-নিষেধ আরও কিছুটা শিথিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আজ থেকে রাজ্যের করোনা বিধি-নিষেধ আরও কিছুটা শিথিল হল। সূত্রের খবর, রাজ্যে রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত খোলা থাকবে বার-রেস্তোরাঁ ও দোকান। আজ ১৬ আগস্ট থেকেই এই নির্দেশিকা বলবৎ হবে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, রাজ্যে খুলে রাখা যাবে সমস্ত দোকান, রেস্তোরাঁ ও পানশালা ৷ উল্লেখ্য,গত ১৩ আগস্ট করোনা বিধি-নিষেধ সংক্রান্ত নতুন যে নির্দেশিকা নবান্ন থেকে দেওয়া হয়, সেখানে পানশালা এবং রেস্তোরাঁ খুলে রাখার বিষয়ে সময়সীমা বৃদ্ধির উল্লেখ করা হয় ৷
উল্লেখ করা যায়,আগামী ৩১ আগস্ট পর্যন্ত করোনা সংক্রান্ত বিধি-নিষেধ বজায় রাখার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন ৷ এক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে নতুন করে ছাড়ওদেওয়া হয় ৷ নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, নাইট কারফিউয়ের সময়সীমা শুরু হচ্ছে রাত ১১টা থেকে ৷ রেস্তোরাঁ ও পানশালা খোলার সময়সীমাও বাড়ানো হয়েছে।
আবার নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়, ১৬ আগস্ট রাত ৮টার বদলে রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত রেস্তোরাঁ,পানশালা সহ সমস্ত দোকান খুলে রাখা যাবে। পাশাপাশি থিয়েটার হল, মঞ্চ, ওপেন এয়ার থিয়েটারও ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু করার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি স্টেডিয়াম ও সুইমিং পুল ৫০শতাংশ দর্শক নিয়ে চালু করা যাবে বলে ওই নির্দেশিকায় জানানো হয় ৷

