tripura and khala habe dibasBreaking News Others Politics 

পশ্চিমবঙ্গ সহ পড়শি রাজ্য ত্রিপুরায় “খেলা হবে” দিবস পালন তৃণমূলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পায়ে বল। মুখে স্লোগান- “খেলা হবে”।ত্রিপুরার মাটিতে ফুটবল পায়ে নেমে পড়লেন ফুটবলার-সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। সঙ্গে রয়েছেন সাংসদ শান্তনু সেন, অর্পিতা ঘোষ সহ অনেকেই। ত্রিপুরায় বল নিয়ে নেমে পড়ল তৃণমূল। রাজনীতির ময়দানে এই খেলার আয়োজন।

পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও গুজরাট রাজ্যেও খেলা হবে দিবস পালিত হচ্ছে তৃণমূলের ।তবে শেষ পর্যন্ত গুজরাত ও উত্তরপ্রদেশ রাজ্যে অনুমতি মেলেনি বলে খবর । ত্রিপুরাকে এবার রাজনৈতিকভাবে পাখির চোখ করে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের শাসক দল।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ত্রিপুরার একাধিক জায়গায় খেলা হবে দিবস পালন করা হচ্ছে। এক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। সকালেই “খেলা হবে” ও “জিতবে ত্রিপুরা” লেখা জার্সি পরে ত্রিপুরায় মাঠে নামলেন তৃণমূল কর্মীরা। সূত্রের খবর,সকালে বনমালীপুর থেকে আস্তাবল ময়দান পর্যন্ত প্রায় ৩ কিমি রাস্তা মিছিল করেছেন তৃণমূল সাংসদ ও কর্মীরা। খেলা হবে দিবসের স্লোগানও তোলা হয়।

Related posts

Leave a Comment