মুলারের মৃত্যুতে সমাপ্তি এক সোনালি অধ্যায়ের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সমাপ্তি ঘটল এক সোনালি অধ্যায়ের। প্রয়াত জার্মান ফুটবল নক্ষত্র গার্ড মুলার (৭৫)। বিশ্ব ফুটবলে ‘ডের বম্বার’ নামে পরিচিত ছিলেন মুলার। বিশ্বের সমস্ত ফুটবল দলের কাছে তিনি ছিলেন রীতিমতো ত্রাসের। প্রাক্তন সতীর্থ ফ্রানৎজ বেকেনবাউয়ার জানিয়েছেন, এক দুর্দান্ত ফুটবলার ও মাঠের বাইরে প্রিয় ভাইকে হারালাম। যে-কোনও দুরূহ জায়গা থেকে ওর গোল দেখে অনেক সময় আমিও চমকে উঠেছি। বায়ার্ন মিউনিখের বিশ্বব্যাপী জনপ্রিয়তার নেপথ্যে ছিল মুলারের দুর্দান্ত ফুটবল ও গোলের ঝড়। ২০১৫ সালে অ্যালজাইমার্স ধরা পড়ার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ১৯৭৪ সালে বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনবদ্য গোল করেছিলেন তিনি। ফুটবলে নানা কৃতিত্ব ও নজির রয়েছে মুলারের। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব।

