টি-টোয়েন্টি সিরিজ জয়ী পাকিস্তান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ জয় বাবরদের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে পরাজিত করে সিরিজ জয়ী হল পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে পাক দলের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৭২ রান। মহম্মদ রিজওয়ান ৩৮, হায়দার আলি ৩১ ও শাদাব খান ১২ বলে ২৮ রান করেছেন। এর প্রত্যুত্তরে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ১৬৩ রান। শাহিন আফ্রিদি ২৬ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন।

