রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার ৭৫ বছর

Paddy Crops

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছর রাষ্ট্রপুঞ্জের বিশ্ব খাদ্য প্রকল্পের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিতে বাঙালি-যোগের কথা স্মরণ করিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ভিডিও অনুষ্ঠানে এমন বক্তব্য শোনা গেল। এক্ষেত্রে বলা হয়েছে, এফএও-র বিশ্ব খাদ্য প্রকল্পের এ বছর নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হওয়া মাইলফলক বলা চলে। ভারতের ঐতিহাসিক অবদানের কথাও স্মরণ করানো হয়।

জানা যায়, বিনয়রঞ্জন সেন যখন এফএও-র ডিরেক্টর জেনারেল ছিলেন, তখন তাঁর নেতৃত্বে ওই প্রকল্পের সূচনা হয়। দুর্ভিক্ষের যন্ত্রণাকে তিনি খুব কাছ থেকে অনুধাবন করেন। নীতি নির্ধারক হিসেবে তাঁর এই কাজ বর্তমান সময়ে সারা পৃথিবীর উপকারে আসছে। মূলত তাঁর চিন্তা-ভাবনার ওপর দাঁড়িয়ে যাত্রাপথ নোবেল পুরস্কার পর্যন্ত পৌঁছেছে। উল্লেখ্য, প্রয়াত আইসিএস অফিসার তথা কূটনীতিক বিনয়রঞ্জন সেন এফএও-র ডিরেক্টর জেনারেল পদে যুক্ত ছিলেন দীর্ঘ ১১ বছর ধরে। ১৯৫৬ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি দায়িত্বভার সামলেছেন। বাংলায় রিলিফ কমিশনার থাকাকালীন ১৯৪২-৪৩ সাল পর্যন্ত ভয়াবহ মন্বন্তরকে কাছ থেকে দেখেছেন। তথ্য সংগ্রহের অভিজ্ঞতা খাদ্য প্রকল্প চালুর ক্ষেত্রে কাজেও প্রয়োগ করেন তিনি। বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে লড়াই এখন মস্ত হাতিয়ার। স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বাঙালি প্রাক্তনীকেই স্মরণ করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এফএও-র ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশ করলেন ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *