স্কুলে মিড-ডে মিলের সামগ্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের শিক্ষা দফতরের ঘোষণা। ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই স্কুলে মিড-ডে মিলের সামগ্রী দিতে হবে। শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ছাত্র দিবস পালনের কথা জানিয়েছেন। এক্ষেত্রে জানানো হয়, পড়ুয়ারা যেসব সুবিধা পেয়ে থাকে, ১ জানুয়ারি থেকে ৭ তারিখের মধ্যে সেই সমস্ত সুবিধা যতটা সম্ভব দিতে হবে। অন্যদিকে ওই সময়ের মধ্যেই পাঠ্যপুস্তক বিতরণ করা হবে পড়ুয়াদের মধ্যে।

