জাঁকিয়ে শীত অধরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে । দিনের তাপমাত্রা কিছুটা নেমেছে। পৌষের শেষেও জাঁকিয়ে শীত অধরা ৷ অকালবৃষ্টির জেরেও মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত নেই। তবে কিছুটা আশা বাড়িয়ে চলেছে আবহাওয়া দফতরের খবর ৷ কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত,আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাস। মেঘ ও বৃষ্টি উধাও হলেও তাপমাত্রা কমে যাবে রাজ্যের বেশ কিছু জেলায় ৷ আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। তা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। (ছবি: সংগৃহীত)

