মোটরবাইকে শিশু-সুরক্ষা বিধি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ মন্ত্রক মোটরবাইকে শিশুদের সুরক্ষা নিয়ে নতুন বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করল। শিশু-সুরক্ষার নতুন বিধিতে উল্লেখ করা হয়েছে, ৪ বছর বয়স পর্যন্ত শিশুরা পিছনের আসনে বসলে ৪০ কিলোমিটারের বেশি বেগে মোটরবাইক চালানো যাবে না। পাশাপাশি দুর্ঘটনা কমানোর জন্য শিশুদের বিশেষ ধরনের হেলমেট ব্যবহারের কথাও ওই বিধিতে বলা হয়েছে। নতুন বিধিতে আরও বলা হয়েছে, ‘সেফটি হারনেস’ ব্যবহারের কথাও। এই ‘সেফটি হারনেসে’র মাধ্যমে শিশুকে মোটরবাইকের চালকের সঙ্গে আটকে রাখা হবে বলেও জানা যায়।

