মহাশিবরাত্রিতে আরাধনায় কাঙ্খিত ফল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেবাদিদেব মহাদেব। প্রাচীনকাল থেকে ত্রিনাথের আরাধনায় বাধা বিঘ্ন দূর হয় বলে প্রচলিত রয়েছে। ভক্তিভরে পূজার্চনা করা হয়ে থাকে। এই পুজোর বিশেষ কিছু রীতিও রয়েছে। রুদ্রদেবকে সন্তুষ্ট রাখার প্রচেষ্টা করা হয়। মূলত নারীদের মধ্যেই এই পুজোর ব্রত পালিত হয়ে থাকে বেশি। দেশের বিভিন্ন প্রান্তে পুরুষরাও শিব বন্দনা করে থাকেন। মহাশিবরাত্রি ব্রত আগত। আসমুদ্র হিমাচল শিবভক্তরা এই পুজো করে থাকেন। মহাদেবের বন্দনায় রত হয়ে থাকেন।
শাস্ত্রীয় ও পুরাণ মতে জানানো হয়েছে, শিব আরাধনায় কাঙ্খিত ফল পাওয়া যায়। মহাশিবরাত্রিতে দেবাদিদেব ধুতরো ফুল, বেলপাতা আর গঙ্গাজলেই খুশি হয়ে থাকেন। শিবরাত্রিতে অনেকেই শিবের মাথায় জলের বদলে দুধও ঢেলে থাকেন। শিবরাত্রিতে শিবলিঙ্গে অনেকেই চন্দনের প্রলেপও দিয়ে থাকেন। অন্যদিকে শিব ও পুরাণ মতে বলা হয়েছে, মহাদেব বেশি খুশি হয়ে থাকেন ভস্ম মাখানো হলে। তবে এই বিষয় নিয়ে দ্বিমতও রয়েছে।

