world cup and win indiaBreaking News Others Sports 

বিশ্বকাপে ১১০ রানে জয়ী মিতালিরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বকাপে মহিলা ভারতীয় দল বাংলাদেশকে পরাজিত করল। এই জয়ের সুবাদে ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হল। ১১০ রানে জয়ী হল মিতালি রাজরা। জয়ের জন্য দরকার ছিল ২৩০ রান। ৪০.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ৷

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত অধিনায়ক মিতালি রাজ ৷ স্মৃতি মন্ধানা বাংলাদেশের বিরুদ্ধে ১৭ রান করতেই তাঁর ৫০০০ রান করার স্বপ্নপূরণ হল ৷ মহিলা ক্রিকেটার হিসাবে ৫০০০ রান করায় এলিট ক্লাবে সামিল হলেন। ভারত বনাম বাংলাদেশ ম্যাচে তিনি মোট ৩০ রান করেছেন ৷ ৫১ বলে এই রান করলেন তিনি।

ওপেনার শেফালি বর্মা এই ম্যাচে ৪২ বলে ৪২ রান করেন। উইকেট পেয়েছেন ঝুলন গোস্বামী ৷ ভারতের হয়ে সফল বোলার স্নেহ রানা। তিনি সর্বাধিক ৪ উইকেট দখল করেছেন। পূজা ও ঝুলন ২ টি করে উইকেট পেয়েছেন।

Related posts

Leave a Comment