গরমে নাজেহাল মানুষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। আবার শিলা বৃষ্টিও হয়। তবে দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল মানুষ ।রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহের পরিবেশ। কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় তাপমাত্রার পারদ বেড়েছে। তীব্র গরম ও অস্বস্তি বেড়েছে ৷ কলকাতা সহ বেশ কিছু জেলার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে খবর ৷ (ছবি: সংগৃহীত)

