নেপালের ভয়াবহ ভূমিকম্প

Nepal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ২০১৫ সালের ২৫ এপ্রিলের ঘটনা। ভয়াবহ ভূমিকম্প হয় নেপালের কাঠমান্ডুতে। নেপালের লামজংয়ের পূর্ব-দক্ষিণ-পূর্ব কেন্দ্রস্থল থেকে আনুমানিক ২৯ কিমি ব্যাপী এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিমি গভীরে এটি সংগঠিত হয়। প্রায় ২০ সেকেন্ড ধরে চলে এই ভূমিকম্প। প্রথমে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। পরে তা পরিবর্তন করে তীব্রতা বাড়ে ৭.৮। এই ভয়াবহ ভূমিকম্পের ফলে হারিয়েছে অনেক মানুষের প্রাণ। আহত হয়েছে বহু মানুষও। বিপুল সংখক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *