আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বৃষ্টির প্রভাব কম দক্ষিণবঙ্গে। ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ষার প্রবেশ ঘটতে চলেছে বঙ্গে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বর্ষা উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে প্রবেশ করতে চলেছে। এছাড়া অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কর্ণাটক ও তামিলনাডু সহ বেশ কিছু অংশে প্রবেশ করবে বলে জানানো হয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির ইঙ্গিত। রাজস্থানের পশ্চিমে তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল হয়েছে। (ছবি: সংগৃহীত)

