আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গের আকাশে সেভাবে বৃষ্টির দেখা নেই। মাঝে মাঝে বৃষ্টির উঁকি। বর্ষাকাল এলেও বর্ষাকালের ঝমঝম বৃষ্টি অধরা ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপের জেরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে উত্তর ওড়িশা উপকূলবর্তী এলাকায় । এই ঘূর্ণাবর্ত অনেকটাই স্বস্তি দিতে পারে বলে জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে বলে খবর। এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

