আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। আবার দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলি ছাড়া বৃষ্টির দেখা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘুর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায়। অন্যদিকে ঘূর্ণাবর্তের অবস্থান দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এক্ষেত্রে মুম্বাইয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও তৎসংলগ্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। বেড়ে যাবে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে বলে জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। (ছবি: সংগৃহীত)

