উত্তাল সাগর উপকূল: বহু গ্রাম প্লাবিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কোটালের জেরে জলস্তর বৃদ্ধি। উত্তাল সাগর উপকূল। জলস্তর বৃদ্ধির ফলে মৌসুনি দ্বীপে পর্যটনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকা প্লাবিত হয়ে ভেঙে গিয়েছে বেশ কিছু তাঁবু ও রিসর্ট। স্থানীয় সূত্রের আরও খবর, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভরা কোটালের প্রভাবে জলস্তর বৃদ্ধি পেয়ে একাধিক বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে দিঘায় সমুদ্র উত্তাল। জলমগ্ন বহু এলাকা ও গ্রাম। সেখানে প্রশাসনিক তৎপরতা রয়েছে। (ছবি: সংগৃহীত)

