বঙ্গভূষণ সম্মানে ভূষিত ঋদ্ধিমান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন ঋদ্ধিমান সাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান তুলে দিলেন। ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার এই সম্মান প্রাপ্তির পর তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,সুযোগ পেলে আবারও বাংলায় ফিরতে পারি। পাশাপাশি বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন প্রাক্তন হকি তারকা ভরত ছেত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বঙ্গ-বিভূষণ পুরস্কারে সম্মানিত করা হল কলকাতার তিন প্রধান ক্লাব মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহামেডানকে।

