মামাল্লাপুরমে শুরু ৪৪তম দাবা অলিম্পিয়াড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মামাল্লাপুরমে শুরু হচ্ছে ৪৪তম দাবা অলিম্পিয়াডে। দাবা অলিম্পিয়াডে কার্লসেনের বাজি ভারত। বিশ্ব দাবার দুই শক্তিধর দেশ রাশিয়া ও চিনের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে ভারতীয় দাবার নতুন প্রজন্মের প্রতিনিধিরা। ওপেন ও মহিলা দুটি বিভাগে লড়াই করবে ভারত। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এবার ভারতীয় দলের মেন্টর হিসেবে রয়েছেন। ওপেন বিভাগে ভারত-এ দলে রয়েছেন বিদিত গুজরাতি,পি হরিকৃষ্ণ,অর্জুন অরিগাইসি,এস এস নারায়ণন ও কে শশীকিরণ প্রমুখ।

