আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:নিম্নচাপের প্রভাব। ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। (ছবি: সংগৃহীত)

