ঋদ্ধিমানের পর বাংলা ছাড়ছেন সুদীপ !

sudeep chatterjee and bengal cricketer

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন সুদীপ চট্টোপাধ্যায়। ইতিপূর্বে বাংলা ছেড়েছেন ঋদ্ধিমান সাহা। সেই পথেই হাঁটলেন বাংলার আর এক ক্রিকেটার সুদীপ । ঋদ্ধির পর ত্রিপুরাতে খেলার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করলেন সুদীপ । সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল, বাংলা ছাড়তে চলেছেন সুদীপ। বাংলার এই বাঁহাতি ব্যাটসম্যান ত্রিপুরাতে গিয়ে সইও করে এসেছেন বলে জানা যায় ।

বাংলার ক্রিকেট সংস্থায় গিয়ে ছাড়পত্র নিতে পারেন বলেও জানা যাচ্ছে। উল্লেখ করা যায়,একটা সময় ত্রিপুরার বিরুদ্ধে বাংলার হয়ে অভিষেক হয় সুদীপের। এবার ত্রিপুরা দলের হয়েই খেলতে চলেছেন তিনি। উল্লেখ করা যায়, ১২ বছর ধরে বাংলা ক্রিকেট দলের হয়ে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন সুদীপ। এমনকী বাংলাকে কয়েকটি ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন তিনি। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *